বরিশালে ৩ দিনব্যাপী শুরু হয়েছে জীবনানন্দ মেলা

ক‌বি জীবনানন্দ দা‌শের ১২৪তম জন্ম‌দিন উপল‌ক্ষে ব‌রিশা‌লে তিন দিনব‌্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করা হ‌য়ে‌ছে। প্রতিদিন সকাল ১০টা থে‌কে রাত ৯টা পর্যন্ত চল‌বে এই মেলা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপু‌রে সরকা‌রি ব্রজ‌মোহন ক‌লে‌জের মূল ভবন মা‌ঠে বেলুন উ‌ড়ি‌য়ে মেলার উদ্বোধন ক‌রেন ক‌লেজ অধ‌্যক্ষ প্রফেসর গোলাম কিব‌রিয়া ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর স্ত্রী লিপি আব্দুল্লাহ।

এছাড়া আলোচনা সভায় বক্তব‌্য দেন ব্রজ‌মোহন ক‌লে‌জের উপাধ‌্যক্ষ ড. এ এস কাইয়ুম উদ্দিন আহ‌ম্মেদ, শিক্ষক প‌রিষ‌দের সাধারণ সম্পাদক আলা‌মিন স‌রোয়ার, ব‌রিশাল সাংস্কৃ‌তিক সংগঠন সমন্বয় প‌রিষ‌দের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী প্রমুখ। 
উদ্বোধনী অনুষ্ঠা‌নে নাচ ও গান প‌রিবেশন ক‌রেন উত্তর‌ণের কর্মীরা।

Post a Comment

Previous Post Next Post